fbpx
হোম রাজনীতি

রাজনীতি

‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক এখনো ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ না করলেও তিনি এসব তথ্য জানান। ডা. জাহিদ হাসান বলেন,...বিস্তারিত

ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান

বাংলাদেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে না পারলে সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে যাবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্যখাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের...বিস্তারিত

অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এ দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। এরশাদ ‘৮২’র ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন।’ শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ভেরিফাইড ফেসবুকের...বিস্তারিত

চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাগপা

চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আজ ৩ ডিসেম্বর দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন।রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি...বিস্তারিত

আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ: জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রার্থীতা নেওয়া অনেকেই নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয়—তাদের ধাপ্পা দেওয়া যাবে না।” বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে সিদ্ধেশ্বরীতে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য...বিস্তারিত

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা-সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারেক রহমানের দেশের ফেরার বিষয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শনিবার...বিস্তারিত

শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর জলিল। তার অপরাধ তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেফতার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয় নাই কারণ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব দেশকে পাকিস্তানের...বিস্তারিত

ট্রাইব্যুনালে হাসিনার বিচার নিয়ে সালাউদ্দিন কাদেরের বক্তব্য ভাইরাল

২০১৫ সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে সামাজিক যোগাযোগমাধ্যম অনেকেই সালাউদ্দিন কাদের...বিস্তারিত

কিশোরগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ড বএিশ বাসষ্ট্যান্ড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী র নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়

কিশোরগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ড বএিশ বাসষ্ট্যান্ড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী র নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়। তথ্য চিএ সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ মোঃ সারওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নং (বএিশ মনিপুর) ওয়ার্ড সভাপতি মোঃ আল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য কিশোরগঞ্জ ৫...বিস্তারিত

জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘খতমে নবুওয়াত’ মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ ঘোষণা দেন। রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে বা...বিস্তারিত

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি

জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা চাই যে, আমাদের প্রতিবেশী দেশ, ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক...বিস্তারিত

নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ: আমীর খসরু

দেশের মানুষ এখন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে- সাংবিধানিক, অর্থনৈতিক সব ধরনের সমস্যার সমাধান হবে। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায়...বিস্তারিত

দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে- জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনার নির্দেশে যে লকডাউন কর্মসূচী দেওয়া হয়েছিলো, বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে। তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি। তবে ভবিষ্যতে পুরাতন বা নতুন...বিস্তারিত

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে সাত জনকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) নগরীর ২ নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত নওফেলের বাসভবনে এ অভিযান পরিচালিত হয়। ওই বড়িটি নওফেলের পৈত্রিক বাড়ি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম...বিস্তারিত

অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না: তারেক রহমান

আমি যেভাবে দেখি, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল…বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন। বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমার একটি উক্তি মনে আসে উক্তিটি এ রকম ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ’। সুতরাং, আমাদেরকে যেমন সারাসময় ইতিহাস চর্চায় থাকার দরকার নেই...বিস্তারিত

আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৯৪৭ এর দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন আল্লামা ইকবাল। ৪৭ এ যদি পাকিস্তান না হতো, তাহলে হাজারটা বঙ্গবন্ধু মিলেও বাংলাদেশ স্বাধীন করতে পারতো না। যার প্রকৃষ্ঠ উদাহরণ আজকের কাশ্মীর। আল্লামা ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তাঁর ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ...বিস্তারিত

হিন্দু-মুসলমান ভাই-ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এই স্লোগানে ভোট চান। এ সময় মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যে দাবি এসেছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পড়ে...বিস্তারিত

জনগণের দাবি মেনে না নিলে ১১ তারিখ জনসভা থেকে কঠোরতম কর্মসূচি

লিয়াজো কমিটির বৈঠকে ৮ দলের নেতৃবৃন্দ: আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকা সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ ৮ নভেম্বর দুপুর ১২ টায় জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত...বিস্তারিত

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট...বিস্তারিত

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায়: মির্জা ফখরুল

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির র‍্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে একটি ‘নতুন বাংলাদেশের’...বিস্তারিত