fbpx
হোম রাজনীতি

রাজনীতি

১৫ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রোডমার্চ ও সমাবেশের মতো বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আগামীকাল ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ;...বিস্তারিত

গণ অধিকার পরিষদ , ঢাকা মহানগরে দুই অংশের পাল্টাপাল্টি কমিটি

নেতৃত্বের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়েছে আগেই। এবার দুই পক্ষই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পাল্টাপাল্টি কমিটি দিয়েছে। গত বুধবার নুরুল-রাশেদের নেতৃত্বাধীন অংশ দুটি কমিটি ঘোষণা করে। এর তিন দিন পর রেজা-ফারুক অংশ গতকাল শনিবার মহানগর কমিটি গঠন করেছে। এর মধ্য দিয়ে দুই পক্ষ সাংগঠনিকভাবে আরও বিভক্ত হয়ে পড়ল। সরকারি চাকরিতে কোটা...বিস্তারিত

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন ব্যবসায়ী হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা। রোববার (১৭ সেপ্টেম্বর) এই ইস্যুতে জরুরি বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক...বিস্তারিত

পুলিশ দিয়ে সব হবে না, তারা তো ফেরেশতা না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ১ হাজার ৮০০ পুলিশ দিয়ে যদি আমরা মনে করি সব হয়ে যাবে, এটা সম্ভব না। আমরা সবাই আশায় থাকি পুলিশ সবকিছু করে দেবে। কিন্তু পুলিশ তো ফেরেশতা না, তারা সব পারবে না। আমাদের জাগতে হবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের...বিস্তারিত

‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এ বছরের সেরা কৌতুক’

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- এত ভালো ভালো নির্বাচন করি, তারপরেও বিদেশিরা বলে...বিস্তারিত

বিএনপির নেতারা ভয়ংকর জল্লাদ : ইনু

বিএনপির নেতারা যতই গণতন্ত্র ও নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেন, তারা গণতন্ত্রের ফেরেশতা নন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা জাসদের নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। ইনু বলেন, বিএনপি...বিস্তারিত

‘এডিসি হারুনের মারধরে নাইমের ৪-৫টি দাঁত তুলে ফেলা হয়েছে’

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। পিটিয়ে তাদের দাঁত ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইমের ৪-৫ টি দাঁত তুলে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে হারুন অর রশীদের বিরুদ্ধে। সোমবার (১১ সেপ্টেম্বর) নাইমের বোনের ছেলে জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি...বিস্তারিত

বিএনপির এ্যানিসহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা, ৯ জন কারাগারে

লক্ষ্মীপুরে পুলিশের দুই মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১০...বিস্তারিত

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।...বিস্তারিত

‘এক সেলফিতেই বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে’

রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছে বলে শ্লেষাত্মক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সাধারণ সম্পাদক,...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি দেখে বিএনপি হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে’

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতদিন বিএনপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি দেখে বিএনপির এখন পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। তাদের নেতা-কর্মীরা বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখে হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে...বিস্তারিত

সেপ্টেম্বরে আসছে নানা কর্মসূচি, উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ

আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে চলতি সেপ্টেম্বর মাসে দাবি আদায়ে এবং তৃণমূল স্তরের সমর্থন জোগাতে দেশব্যাপী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় পুলিশ এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বব্যাপী সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা, সংকট প্রতিক্রিয়া, পরামর্শ এবং প্রতিরক্ষামূলক সমাধান দেওয়া বেসরকারি নিরাপত্তা সংস্থা ক্রাইসিস২৪ এক...বিস্তারিত

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভূলুণ্ঠিত করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

বিএনপির মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভূলুণ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভূলুণ্ঠিত হয়েছিল বিএনপির মাধ্যমে। বার বার অত্যাচার হয়েছে অসাম্প্রাদায়িক চেতনার ওপর। ভোট দিয়ে দেশসেবার সুযোগ দিয়েছিলেন বলেই, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গণভবনে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা...বিস্তারিত

সময়টা ভালো নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন হচ্ছে। এখানে দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। সৃষ্টকে পালন করতে হবে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রী কৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত...বিস্তারিত

তফসিল নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই বক্তব্যে বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্র, চক্রান্ত ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপতৎপরতার বহিঃপ্রকাশ ঘটেছে। নির্বাচন নির্দিষ্ট কোনো দলের জন্য জন্য থেমে থাকে না। রোববার (৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর...বিস্তারিত

অশিক্ষিত ও মূর্খদের হাতে দেশের উন্নতি হয় না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্যান্টনমেন্টে বন্দি ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। অশিক্ষিত ও মূর্খদের হাতে ক্ষমতা গেলে দেশের কোনো অগ্রগতি হয় না। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত উন্নয়ন করেছিলাম। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে ধ্বংস করে দিয়েছিল। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...বিস্তারিত

সতর্ক করলেন নিক্সন চৌধুরী, শামা বললেন ‘ভয় পাই না’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে সাবধান হতে বলেছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। নিক্সন চৌধুরীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে শামা ওবায়েদ বলেন, ‘ভয় পাই না।’ আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে, সোমবার (৩১) ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বাষিকী সম্মেলনে...বিস্তারিত

জনগণই আমার সব শক্তির উৎস: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণই আমার সকল শক্তির উৎস। জনগণের আর্শিবাদ, ভোট ও শক্তি নিয়ে দুইবার এমপি হয়েছি। আগামীতে নির্বাচিত হবো ইনশাল্লাহ। রোববার (২৭ আগস্ট) রাতে সদরপুরের শৌলডুবি লিটুর মোড়ে এলজিইডির প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,...বিস্তারিত

ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ ফখরুল ‘আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ’

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন শীর্ষ নেতা। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়েছে। সেখানে লেখা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন মির্জা ফখরুল। পরে বিভিন্ন মাধ্যমে যাচাই করে দেখা...বিস্তারিত

রাজধানীজুড়ে মিছিল দেখবেন ২ সেপ্টেম্বর’

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন এক তারিখ এবং দুই তারিখে (১ ও ২ সেপ্টেম্বর)। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করব, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি...বিস্তারিত