fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক : চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যখাতে কর্মরত এক চিকিৎসক দম্পতিকে ঘিরে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগে সাবেক হুইপ সোলায়মান হক জোয়ারদার-এর সময়কার প্রভাবের বিষয়ও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ডা. হাদিস জিয়াউদ্দিন আহমেদের দ্রুত পদোন্নতি ও বদলিকে কেন্দ্র...বিস্তারিত

সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার..

ধারাবাহিক ‘যৌন সহিংসতা অপরাধী’ (সিরিয়াল রেপিস্ট) রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টায় দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাব্বি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি...বিস্তারিত

ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্ব থেকেই খুন মোহাম্মদপুরে ৮-১০টি বাহিনী এখন সক্রিয় রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার দিনের বেলায় প্রকাশ্যে ইমন হোসেন ওরফে এলেক্স ইমন নামের এক কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন। ছিনতাই হওয়া একটি মুঠোফোন নিয়ে আরেক গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে খুন হন তিনি। খুনের আগে রোববার সকালে দুই দফায় তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে...বিস্তারিত

কুষ্টিয়ায় শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার রাতে পিয়ন হামিদুলের নাম উল্লেখ করে একটি ধর্ষণ...বিস্তারিত

পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

জামালপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে জামাই ও শ্বশুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন;- মো. হাবিব (৪৫) ও তার জামাতা নাজমুল হাসান (৩৩)। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুর পৌরসভার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে...বিস্তারিত

ওরা আমার মৃত বাপ থেকেও ৫০ হাজার টাকা নিয়ে নিল

মানুষ কীভাবে এত খারাপ হতে পারে? ওরা আমার মুমূর্ষু বাবাকেও একটু সাহায্য করেনি। আমার মৃত বাবার পকেট থেকে ৫০ হাজার টাকা কীভাবে হাতিয়ে নিল। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বৈশাখী দাশ। দুই বাসের সংঘর্ষে আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর বাবা মোহন দাশের (৫০) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তিনি বাসে তাঁর বাবার সঙ্গে...বিস্তারিত

ঘুষের অভিযোগে দলিল জালিয়াতি: পূবাইলে সাংবাদিকের জমি অন্যের নামে দলিল!

গাজীপুরের পূবাইল এলাকায় এক সাংবাদিকের জমি ঘিরে গুরুতর জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টঙ্গী সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক শ্রী নিরঞ্জন চন্দ্র দাসের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ নিয়ে অন্যের জমি অন্যের নামে দলিল করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।ঘটনাটি ঘটেছে গাজীপুরের পূবাইল নয়নীপাড়া এলাকার ৪১ নম্বর ওয়ার্ডে। ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন অভিযোগ...বিস্তারিত

ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণের পর কিশোরীকে হত্যা: প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে...বিস্তারিত

গাজীপুরে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

গাজীপুরের পূবাইল এলাকায় দীর্ঘদিনের একটি ভূমি বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। পূবাইল রেলস্টেশনের পাশের নয়নী পাড়ায় সাংবাদিক সূর্য আহমেদ মিঠুনের পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির এবং উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংশ্লিষ্ট জমি কেনাবেচার দালাল মেজবাহ উদ্দিন মোল্লার বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দাবি করা জমির ওপর দিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড...বিস্তারিত

মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, চালক আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। স্বজন ও পুলিশের তথ্যমতে, নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী...বিস্তারিত

কক্সবাজারে ‍যুবদল নেতাকে পিটিয়ে হত্যা ‘পুলিশ চলে যাওয়ার পর আমার স্বামীকে ধাওয়া করে হেলমেটধারীরা’

কক্সবাজারের চকরিয়ায় সাইফুল ইসলাম (৩৪) নামের এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত সাইফুল ইসলাম মৃত শাহ আলমের ছেলে। তিনি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যোগাযোগ বিষয় সম্পাদক ছিলেন। পুলিশ...বিস্তারিত

খুলনায় এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলিবর্ষণকারী শামীম সরদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীমসহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)-এর সদস্যরা। এ নিয়ে এ ঘটনায় চারজন গ্রেপ্তার হলেন। র‌্যাবের দাবি, চাহিদামতো মাদক সরবরাহ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব...বিস্তারিত

হাতিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। হাতিয়া থানার ওসি...বিস্তারিত

পরিবেশ দপ্তরের দুর্নীতি নিয়ে কথা বলতেই বক্তব্যে বাধা দাবি ইব্রাহীম নিরবের, মিডিয়ার অর্ধসত্যে ক্ষুব্ধ

বনভবনের ‘হৈমন্তী’ মিলনায়তনে ৬ ডিসেম্বর আয়োজিত পরিবেশকর্মী মতবিনিময় সভায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমে বিভ্রান্তিকর, অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারিত হয়েছে। এসব সংবাদে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমাকে মঞ্চ থেকে “ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া” হয়েছে বা “গালি দেওয়ার দায়ে বের করে দেওয়া হয়েছে” যা সম্পূর্ণ...বিস্তারিত

গুম কমিশনে অভিযোগ দায়ের করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহীম নিরব

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই সকালবেলা আজিমপুর থেকে সমন্বয়ক ইব্রাহীম নিরবকে অপহরণ–নির্যাতন বিষয়ে গুম কমিশনে বিস্তারিত অভিযোগ দায়ের, অভিযোগ ফাইল নং ১৮৯৮; কমিশন কতৃপক্ষের দ্রুত তদন্তের আশ্বাস। উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রকাশিত সমন্বয়ক তালিকার মধ্যে সর্বপ্রথম গুম করা হয় তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহীম নিরবকে। পরিবারের নিরাপত্তা ইস্যু ও বিভিন্ন মাধ্যম...বিস্তারিত

ভুতুড়ে বিলে দিশেহারা পল্লী বিদ্যুতের লক্ষাধিক গ্রাহক

মো. শারফুল ইসলামের অক্টোবর মাসে মেইন মিটারে বিল এসেছিল ৬১ টাকা। নভেম্বর মাসে তার মিটারে বিল ধরিয়ে দেওয়া হয়েছে ১০২০ টাকা। টাঙ্গাইলের মির্জাপুরে ডিজিটাল মিটারের নামে ভুয়া ও ভুঁতড়ে বিলে দিশেহারা পল্লী বিদ্যুতের লক্ষাধিক গ্রাহক। মির্জাপুরে পল্লী বিদ্যুৎ অফিসের হাতে জিম্মি প্রায় এক লাখ ৮০ হাজার গ্রাহক বলে অভিযোগ পাওয়া গেছে। একটি ডিজিটাল মিটারের বিপরীতে...বিস্তারিত

ভূমিদস্যু মুরাদ ঠাকুরের বিরুদ্ধে প্রবাসী গোলাপি বেগমের বাড়ি দখলের অভিযোগ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের আমেরিকা প্রবাসী গোলাপি বেগমের জমি দখলের চেষ্টা করছে ওই গ্রামের একদল সন্ত্রাসী। এ বিষয়ে গোলাপী বেগমের পরিবারের একজন নাসরিন খাতুন, পিতাঃ মোঃ আনজু মোল্লা নামে এক মহিলা এবং বাড়ির কেয়ারটেকার নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নংঃ ৭৫৫। তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন যে, ১। খোকন...বিস্তারিত

মুক্তিযোদ্ধা চাচাকে ‘বাবা’ হিসেবে দেখিয়ে প্রতারণা

বাবার পরিচয় শনাক্তে নাচোল ইউএনও কামালের ডিএনএ পরীক্ষা করবে দুদক বাবার পরিচয় জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীতে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা চাচাকে ‘বাবা’...বিস্তারিত

সুদীপ্ত কুমার সিংহকে শরণখোলা থেকে সরানো হলো.. সেই বিতর্কিত ইউএনও

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেয়া, দুর্নীতি ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহকে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে।  ১২ অক্টোবর (রবিবার) সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইউএনওর বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।...বিস্তারিত

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ফরিদপুরের সালথায় নাদেরা আক্তার (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে তার স্বামীর ঘর থেকে লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নাদেরা আক্তার ওই গ্রামের রাজু মাতুব্বরের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাজু মাতুব্বর নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে...বিস্তারিত