fbpx
হোম বিনোদন সাইয়ারা’ ঝড় সামলে রজনীকান্তের ‘কুলি’ গড়ল রেকর্ড
সাইয়ারা’ ঝড় সামলে রজনীকান্তের ‘কুলি’ গড়ল রেকর্ড

সাইয়ারা’ ঝড় সামলে রজনীকান্তের ‘কুলি’ গড়ল রেকর্ড

0

জুলাইয়ে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে; কোনো সিনেমাই যেন ‘সাইয়ারা’র সামনে দাঁড়াতে পারছিল না। কিন্তু সব হিসাব-নিকাশ বদলে দিলো দক্ষিণের মেগাস্টার রজনীকান্তের ‘কুলি’।
১৪ আগস্ট মুক্তি পায়েছে রজনীর ছবি ‘কুলি’। সমালোচকেরা সেভাবে সিনেমাটিকে পছন্দ না করলেও দর্শকরা আগের মতোই ভালোবাসা দিয়েছেন সিনেমাটিকে। মুক্তির মাত্র ১৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১ কোটি রুপি! চলতি বছরের তৃতীয় ভারতীয় ছবি হিসেবে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘কুলি’; এর আগে ‘ছাবা’ ও ‘সাইয়ারা’ এই মাইলফলক ছুঁয়েছিল।
ভারতে ১৪ দিনে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ২৬৮ দশমিক ৭৫ কোটি রুপি। তবে ১৪তম দিনে সংগ্রহ ছিল মাত্র সাড়ে চার কোটি রুপি, ফলে ভারতে ৩০০ কোটির মাইলফলক ছুঁতে কিছুটা সময় লাগবে।
বিদেশে অবশ্য ছবিটি শুরু থেকেই ঝড় তুলেছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় রেকর্ড ভাঙা প্রথম সপ্তাহান্তে কাটিয়েছে ‘কুলি’। যদিও দিন দিন আয় কমেছে, তবু আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৮২ কোটি রুপি (২১ মিলিয়ন ডলার)।
গত সপ্তাহেই ‘কুলি’ অতিক্রম করেছে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান: পার্ট ১’-এর আয় (৪৮৮ কোটি রুপি)। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষ ২৫-এ অবস্থান করছে। তবে দক্ষিণি সিনেমার ইতিহাসে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। এখন ছবিটির লক্ষ্য ‘সাইয়ারা’ (৫৬৮ কোটি), ‘পদ্মাবত’ (৫৮৫ কোটি) ও ‘সঞ্জু’র (৫৮৮ কোটি) আয় ছাড়িয়ে শীর্ষ ২০-এ প্রবেশ করা।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *