fbpx
হোম বিনোদন শা হরুখকে অস্কার জয়ী এ আর রহমান বললেন, ‘অভিনন্দন লি জেন্ড’
শা হরুখকে অস্কার জয়ী এ আর রহমান বললেন, ‘অভিনন্দন লি জেন্ড’

শা হরুখকে অস্কার জয়ী এ আর রহমান বললেন, ‘অভিনন্দন লি জেন্ড’

0

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর সম্মাননা পেলেও প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। কিং খানের এমন প্রাপ্তিতে বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে থাকা ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। বাদশাহও এক ভিডিও বার্তায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন।
ভক্তদের পাশাপাশি ভারতীয় তারকা, এমনকি নির্মাতারাও কিং খানকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে ভালোবাসাময় বার্তা পৌঁছে দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে ৭১তম জাতীয় চলচ্চিত্র উৎসবের ঘোষণার পর এদিন রাতে নিজের সোশ্যাল হ্যান্ডলে এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন শাহরুখ খান। ভিডিওতে ভারত সরকার থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
শাহরুখের সেই ভিডিও বার্তা এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে তাকে অভিনন্দন জানান অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। তিনি লেখেন, ‘অভিনন্দন লিজেন্ড’। সঙ্গে জুড়ে দেন একটি ফুলের ইমোজি।
সেই সঙ্গে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ‘জওয়ান’ সিনেমাতে শাহরুখের ‘মা’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ঋদ্ধি সেন।
এক পোস্টে তিনি লিখেছেন, ‘সবচেয়ে ভালো খবর। সবচেয়ে ভালো ছবি। জওয়ান ছেলের এই ফেইক মা সত্যিকারের আনন্দে মেতে উঠেছেন। অভিনন্দন তোমাকে, অ্যাটলি এবং পুরো টিমকে অনেক অনেক ভালোবাসা!’

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *