fbpx
হোম জাতীয় ১৫ আগস্ট প র্যন্ত সব কোচিং সেন্টার ব ন্ধ
১৫ আগস্ট প র্যন্ত সব কোচিং সেন্টার ব ন্ধ

১৫ আগস্ট প র্যন্ত সব কোচিং সেন্টার ব ন্ধ

0

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনে অনুষ্ঠিত এক সভায় বলা হয়, ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর এ পরীক্ষায় ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। সে অনুযায়ী এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *