fbpx
হোম বিনোদন ৪ হাজার কোটির স ম্পত্তি দান করে দিয়েছেন জ্যাকি চ্যান, ছেলেকে দেননি কিছুই
৪ হাজার কোটির স ম্পত্তি দান করে দিয়েছেন জ্যাকি চ্যান, ছেলেকে দেননি কিছুই

৪ হাজার কোটির স ম্পত্তি দান করে দিয়েছেন জ্যাকি চ্যান, ছেলেকে দেননি কিছুই

0

বিশ্বজুড়ে তার কোটি কোটি অনুরাগী, অ্যাকশন সিনেমার জগতে তিনি এক কিংবদন্তি। পর্দায় তাকে দেখলেই আপ্লুত হন দর্শকরা। অ্যাকশন সিনেমায় পৃথিবীর বুকে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন তিনি। দিয়েছেন অসংখ্য হিট, আইকনিক সব সিনেমা। বলছিলাম নব্বইয়ের দশকের সিনেমাপ্রেমীদের সর্বাধিক প্রিয় অভিনেতা জ্যাকি চ্যানের কথা! শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও অনবদ্য এই তারকা।
অনেক মানবিক কাজেই অংশগ্রহণ করেছেন। দান দক্ষিণায়ও তিনি অনন্য। তার আলোচিত জীবনদর্শনের অন্যতম অধ্যায় নিজের সম্পত্তির দান। মানবিক জ্যাকি চ্যান নিজের ৪ হাজার কোটি টাকার সম্পত্তি দান করেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে।
এমনকী নিজের বিপুল সম্পত্তির একটা কানাকড়িও নিজের সন্তানকে দেননি এ অভিনেতা।
ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকি চ্যানের নিজের এক অলাভজনক সংস্থা রয়েছে। যেখানে সমাজের প্রান্তিক মানুষ ও শিক্ষার্থীদের অর্থসাহায্য করা হয়ে থাকে। গত বছর এক অনুষ্ঠানে হাজির হয়ে জ্যাকি চ্যান ঘোষণা করেন, তার সম্পত্তির কানাকড়িও পাবেন না ছেলে। বরং তা দান করা হবে সেই অলাভজনক সংস্থায়।
কিন্তু নিজের সন্তানকে বঞ্চিত করলেন কেন? তার নেপথ্যে যুক্তি দিয়েছিলেন জ্যাকি। তিনি বলেন, ‘যদি আমার ছেলের মধ্যে মেধা থাকে তবে ও নিজেই পয়সা রোজগার করতে পারবে। নয়তো আমার সম্পত্তি পেলে তা সে শুধুই নষ্ট করবে।’
জ্যাকির এই ঘোষণায় তোলপাড় হয়েছিল অনুরাগী মহলে। মৌখিক ঘোষণা করলেও আনুষ্ঠানিক ভাবে এখনও সেই কাজ জ্যাকি সম্পন্ন করেছেন কিনা তা জানা যায়নি।
জ্যাকি চ্যানের ছেলের নাম জ্যাসি চ্যান। এই মুহূর্তে ৪৩ বছর বয়স তার। বাবার মতো তিনিও যুক্ত ফিল্মি দুনিয়ার সঙ্গে। গায়ক, অভিনেতা, পরিচালক- এই সব ভূমিকাতেই দেখা গিয়েছে তাকে। যদিও বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি জ্যাসি।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *