fbpx
হোম বিনোদন শফিক রিয়ানে র গল্পে তানিয়া বৃষ্টি-পা র্থ শেখের ‘ক্যাফেতে ভালো বাসা
শফিক রিয়ানে র গল্পে তানিয়া বৃষ্টি-পা র্থ শেখের ‘ক্যাফেতে ভালো বাসা

শফিক রিয়ানে র গল্পে তানিয়া বৃষ্টি-পা র্থ শেখের ‘ক্যাফেতে ভালো বাসা

0

দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও এই প্রথম চিত্রনাট্য রচনা করলেন শফিক রিয়ান। আনিসুর রহমান রাজীব এর নির্মাণে পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘ক্যাফেতে ভালোবাসা’ নাটকের মাধ্যমে চিত্রনাট্যের যাত্রা শুরু করলেন বর্তমান প্রজন্মের এই কথাসাহিত্যিক।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নির্মিত ‘ক্যাফেতে ভালোবাসা’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিখা, মারিয়া তাবাসসুম, অপর্ণা অর্না, সহ প্রমুখ। নাটকটির ভিডিও নির্মাণ করছেন ইমাদ ইমরান। প্রধান সহকারী পরিচালায় ছিলেন আফরান আহমেদ শান্ত। মিরপুর ও উত্তরার বেশ কিছু লোকেশনে ধারণ করা হয়েছে নাটকের দৃশ্য।
গল্প প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজীব বলেন, ‌‘শফিক রিয়ানের প্রথম গল্পে নাটক নির্মাণ করছি। এটা একরকম আনন্দের। নাটকের স্ক্রিপ্ট লিখেন না তিনি। অনেকটা জোরাজুরি করেই স্ক্রিপ্ট নিয়েছি। গল্পটা আমার বেশ দারুণ লেগেছে, আশাবাদী দর্শকদেরও ভালো লাগবে।’
প্রথম চিত্রনাট্যের মাধ্যমে নাটকের জগতে পা রেখেছেন শফিক রিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রথম চিত্রনাট্য ‘ক্যাফেতে ভালোবাসা’। সব প্রথমেই কিছু উন্মাদনা কাজ করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। যেহেতু প্রথম কাজ, চেষ্টা করেছি এমন কিছু করবার, যেন দর্শক সেটা দীর্ঘদিন মনে রাখেন।
নাটকটির প্রসঙ্গে অভিনেতা পার্থ শেখ বলেন, ‘নাটকটার গল্প, প্লট আমার কাছে দারুণ লেগেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *