fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে দুয়ারীপাড়ায় উত্তেজনা
সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে দুয়ারীপাড়ায় উত্তেজনা

সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে দুয়ারীপাড়ায় উত্তেজনা

0

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রুপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় আদালতের আদেশের রায়ের সাইনবোর্ড স্থাপন করাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, দুয়ারীপাড়া এলাকার অধিবাসীদের উচ্ছেদ না করতে সম্প্রতি আদালত একটি রায় প্রদান করেন। গতকাল বুধবার সেই রায়ের সাইনবোর্ড স্থাপন করতে গেলে এলাকার আনসার সদস্যরা সাইনবোর্ডগুলোকে উপড়ে ফেলে। এ নিয়ে আনসারদের সাথে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে মো. আবুল বাসার রুপনগর থানায় বুধবার একটি অভিযোগ করেন। যার নাম্বার- ১২৪০। আজ বৃহস্পতিবারও এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে থানায় অভিযোগকারী মো. আবুল বাসার বলেন, ১৯৯৭ সালে ধর্ম মন্ত্রনালয়ের আদেশের ওয়াকফ্ প্রশাসকের মাধ্যমে প্রায় ৭০০টি প্লট ৯৯ বছরের লীজ বরাদ্দ দেয়া হয়। তখন থেকে লীজ প্রাপ্ত সদস্যরা শান্তিপুর্ণভাবে তারা বসবাস করে আসছে এবং নিয়মিত সরকারের নির্ধারিত খাজনা প্রদান করে আসছে। ২০২০ সালে ধর্ম মন্ত্রনালয়ের বরাদ্দকৃত প্লটের বসবাসকারী বাসিন্দাদের অবৈধ্য ভাবে উচ্ছেদ করার জন্য জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষ অপতৎপরতা চালায়। যদিও ২০১৭ সালে (স্মারক নং- ০৩,০৭৩,০২৭,২৫,০০,০০১-২০১৭(অংশ ১)-২৪৮) তারিখ ২১/১২/২০১৭, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাসকারীদের বসবাসে সদয় অনুমতি প্রদান করেন।
তিনি আরো অভিযোগ করে বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এহেন অপতৎপরতা বন্ধের জন্য ২০২০ সালে হাই কোর্ট বিভাগে অত্র এলাকার বাসিন্দারা একটি রিট মামলা (রিট মামলা ২৪৬/২০২০) দায়ের করেন, সে প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ২০২৪ সালে জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের এই অধিগ্রহণকে (এল এ কেস ৫/৭২-৭৩ ও ৪/১৯৮৭-৮৮) বাতিল ও অবৈধ ঘোষণা করে। যার বিপরীতে অন্য কোন আদেশ আদালত দেয়নি। উপরন্তু অত্র বাসিন্দারা শান্তিপুর্নভাবে বসবাসের জন্য ২০২৩ সালে আরো একটি রিট মামলা (রিট ১৩৯৫৫ / ২০২৩) দায়ের করে। সেই রিট মামলায় শুনানী না হওয়া পর্যন্ত বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না মর্মে (Status-quo) আদেশ প্রদান করা হয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে দুয়ারীপাড়া বাসিন্দারা আদালতের রায় অনুযায়ী সাইনবোর্ড স্থাপন করে। জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তারা হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে আনসার সদস্যদের অপব্যবহারের মাধ্যমে এই সাইনবোর্ডগুলোকে উপড়ে ফেলে।অভিযোগের বিষয়ে জানতে দুয়ারীপাড়া আনসার ক্যাম্পে গিয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
এদিকে, আদালতের আদেশের অবমাননায় বিষ্ময় প্রকাশ করেছেন এলাকার সাধারণ বাসিন্দারা। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *