Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার দিলেন নয়ন

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: নয়ন ছবির ক্যাপশন: নয়ন

২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ের একটি ছবি শেয়ার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শেয়ার করা ওই ছবিতে তাকে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সেই সময়ের নির্যাতন, বিনা চিকিৎসায় যন্ত্রণার দিনগুলো এবং হাসপাতালে থাকা অবস্থায় পাশে দাঁড়ানো রাজনৈতিক সহকর্মীদের স্মৃতিচারণ করেন।
ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। তার ভাষ্য অনুযায়ী, তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে তাকে শটগান ঠেকিয়ে গুলি করে ড্রেনের সুড়ঙ্গে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই বিছানায় স্থান পান।
পায়ে গুলি নিয়ে অনেকটা বিনাচিকিৎসায় কাটানো দিনগুলোর কথা উল্লেখ করে নয়ন লেখেন, সেসব স্মৃতি মনে পড়লে আজও চোখ ভিজে ওঠে। তিনি জানান, সে সময় চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন এবং হাসপাতালের বিছানায় শুয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতেন তিনি। চাকরি হারানোর ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করতেন না বলেও পোস্টে দাবি করেন নয়ন।
চিকিৎসাধীন অবস্থায় ঝুঁকি নিয়ে পাশে দাঁড়ানো রাজনৈতিক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রবিউল ইসলাম নয়ন। তিনি লেখেন, সেই কঠিন সময়ে কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে তার খোঁজখবর নিতেন, পাশে বসে সাহস দিতেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিতেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, পাশে থাকা সেসব কর্মীদের মধ্যে ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ূন কবির ভুঁইয়া হীরা। তাদের সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান নয়ন।



 

 


ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ