Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: মো. আবুল কালাম শেখ ছবির ক্যাপশন: মো. আবুল কালাম শেখ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা বলেছিলেন তিনি।
আবুল কালাম শেখ বলেন, এলাকার সাধারণ মানুষ বিষয়টি জানতেন না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনছেন তিনি। তিনি আরও বলেন, তার ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। নিজ ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ