Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: রজনীকান্ত ছবির ক্যাপশন: রজনীকান্ত

বয়স ৭৫ ছুঁইছুঁই। অথচ এখনো দক্ষিণী সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন সুপারস্টার রজনীকান্ত। চার দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে রাজত্ব করছেন তিনি। একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করা এই অভিনেতা আজ কয়েকশ কোটি টাকার সম্পদের মালিক। তবে মৃত্যুর পর তার বিপুল সম্পত্তির কোনো অংশই পরিবারের সদস্যরা পাবেন না। বরং নিজের সম্পত্তি তামিলনাড়ুর মানুষের কল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রজনীকান্ত। তার ইচ্ছা, মৃত্যুর পর চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। সেখান থেকে অর্থ ব্যয় করা হবে তামিলনাড়ুর মানুষের কল্যাণে।
কিন্তু কেন পরিবারের পরিবর্তে সাধারণ মানুষের জন্য সম্পত্তি রেখে যেতে চান রজনীকান্ত? এর পেছনে রয়েছে ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা। অভিনেতার ভাষ্য, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর তার সিনেমার টিকিট কিনে পাশে থেকেছেন। তাদের ভালোবাসা ও সমর্থনেই তার এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে। সেই ভালোবাসার প্রতিদান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলনাড়ুর জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
কেন তামিলনাড়ুর মানুষের প্রতি এতটা কৃতজ্ঞ, তার ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেতা। রজনীকান্তের কথায়, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
চেন্নাইয়ে প্রায় সোয়া একর জায়গাজুড়ে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের সঙ্গেও জড়িয়ে আছে রজনীকান্তের নানা স্মৃতি। ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি একসময় ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের জায়গা হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্য ভবনটির দরজা খুলে দিয়েছিলেন তিনি।
একসময় এই ভবন ভেঙে সেখানে তিনতারা হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল। তবে এখনো চেন্নাইয়ের কোদামবাক্কামে দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্র মণ্ডপম।

ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ