Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঋণ বিতর্কে অনন্ত জলিলকে ‘ফাইটার’ আখ্যা ওমর সানীর

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: অনন্ত জলিল    ওমর সানীর ছবির ক্যাপশন: অনন্ত জলিল ওমর সানীর

অনন্ত জলিলকে ঘিরে সামাজিক মাধ্যমে চলমান আলোচনা সমালোচনা নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ওমর সানী। সহকর্মীর ওপর আস্থা রেখে তিনি বলেছেন, অনন্ত জলিল দ্রুতই এই পরিস্থিতি সামলে নেবেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। ভিডিওতে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিল প্রসঙ্গটি নিয়ে কথা বলেন তিনি।
অনন্ত জলিলকে নিয়ে ওমর সানী বলেন, ‘তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি দারুণ মনের মানুষ এবং একজন সত্যিকারের ফাইটার। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় না এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার। তিনি খুব সহজেই এটি সামলে নেবেন।’ 
সমালোচকদের উদ্দেশ্যে কিছুটা বিরক্তি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, তিনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন।’ 
অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের গসিপ বা আলোচনা না হলেই ভালো হতো। যেহেতু ঘটনা ঘটে গেছে, আপনি বিষয়টি সংক্ষেপে মিটিয়ে ফেলবেন। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো স্নেহ করি এবং খুব ভালো মানুষ হিসেবে জানি। আর আপনি যে একজন ভালো মানুষ, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অল দ্য বেস্ট।’ 
ভিডিওতে শুধু অনন্ত জলিলই নন, নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়েও খোলামেলা কথা বলেছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় মন দেওয়া এই তারকা জানান, হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার সময় প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে তিনি যাতায়াত করেন। 
রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে যারা ট্রল বা সমালোচনা করেন, তাদের কড়া জবাব দিয়ে সানী বলেন, ‘আমি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করি। এতে লজ্জার কিছু নেই।’ 
পাশাপাশি, ভালো চরিত্র পেলে তিনি যে নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন, তাও স্পষ্ট করেন। নিজের অভিনয়প্রীতি বোঝাতে গিয়ে দারুণ এক উপমা টেনে সানী জানান, অভিনয় তার কাছে ইনসুলিনের মতো, যা তাকে নিতেই হবে।


ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ