ঢাকা •
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬
বঙ্গাব্দঃ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৩ লাখ ২৩ হাজার টাকা ছাড়াতে পারে স্বর্ণের ভরি

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন: স্বর্ণ ছবির ক্যাপশন: স্বর্ণ
ad728

২০২৭ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী দাম বাড়লে ভারতীয় বাজারের হিসাব ধরে বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ৩ লাখ ২৩ হাজার টাকা হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের মঙ্গলবারের (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী জেপি মরগ্যানের ধারণা ২০২৬ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে। ২০২৭ সালের শেষ নাগাদ তা বেড়ে ৬ হাজার ৩০০ ডলারে উঠতে পারে।
এদিকে চলতি বছরের ২৯ জানুয়ারি ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। তবে পরবর্তী সময়ে দাম কমে ২৭ অক্টোবরের দিকে প্রায় ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপিতে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে মার্কিন বন্ডের সুদহার কমে আসা ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখতে পারে। মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবিলা ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবেও স্বর্ণের চাহিদা রয়েছে।
তবে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারে ওঠানামা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত নীতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহের ওপরও এর দামের গতিপথ নির্ভর করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে দাম বাড়ার সম্ভাবনা থাকলেও পূর্বাভাসটি নিশ্চিত নয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতীয় বাজারের সম্ভাব্য দাম ২৭ অক্টোবরের বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রতি ভরির মূল্য প্রায় ৩ লাখ ২৩ হাজার টাকা হতে পারে। তবে এটি বাংলাদেশের বাজারদরের সরাসরি পূর্বাভাস নয়। আমদানি ব্যয় শুল্কনীতি স্থানীয় চাহিদা এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভিন্ন হতে পারে।

 

 
ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ