Site icon changetv.press

ইমার্জিং কাপে বাংলাদেশের জয়

এসিসি ইমার্জিং এশিয়া কাপে, এ গ্রুপের ম্যাচে ভারতকে ৪৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবা দল।

ভারতীয় বোলারদের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দু’জনে মিলে ১৪৪ রানের জুটি গড়েন।

দুই বাম-হাতি ব্যাটসম্যান এতটাই স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন, দেখে মনে হচ্ছিল তারাই ম্যাচটা শেষ করে আসবেন। তারা না পারলেও বিপক্ষে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

শনিবার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয় ভারত ইমার্জিং দল। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ দল।

(8)

Exit mobile version