ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করেন প্রকারান্তরে তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন তিনি ।
এসময় তিনি বলেন, এ ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে। আজকের দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি এবং সেটাই আমরা মনে করি। যারা তা মনে করে না তাদের স্বাধীনতার কোনো চেতনা নেই।
(7)

