Site icon changetv.press

৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গতকাল সন্ধ্যায় হাতিরঝিল থানার শিশু পার্কের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর (৪৩) ও মো. সোহেল (২৯)।

সোমবার (৩ মে) অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে হাতিরঝিল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করেন। হাতিরঝিল থানার শিশু পার্কের সামনে দুইটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৪৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তারা ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

(0)

Exit mobile version