Site icon changetv.press

৪৩ বছর পর কিউবায় নতুন প্রধানমন্ত্রী

প্রায় ৪৩ বছর পর কিউবায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ম্যানুয়েল মারেরো ।

প্রথমবার কিউবায় প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। কয়েক দশক পর দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো ।

এর আগে ১৯৭৬ সালে বৈপ্লবিক নেতা পরিচিত ফিদেল কাস্ত্রো প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দিলে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে আর কেউ নিয়োগ পাননি। নতুন দায়িত্বে আসা প্রধানমন্ত্রী নিয়ে চলছে আলোচনা । অনেকে বলছেন এটা একটি মেকি ঘটনা। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর তেমন কোনো ক্ষমতা নেই বলে ধারনা সেখানকার জনগণের।

(6)

Exit mobile version