Site icon changetv.press

৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব খেলবে কলকাতার হয়ে !

সাকিব আল হাসানের দিকে এবার দৃষ্টি ছিল বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর। চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের।

তবে নতুন ঠিকানায় নয়। সেই পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সই শেষ পর্যন্ত লুফে নিয়েছে সাকিবকে।

টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই। একটু একটু করে দাম বাড়ছিল। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে ঠেকেছে সাকিবের দাম। অন্যদিকে ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে।

(0)

Exit mobile version