Site icon changetv.press

৩৪ টি দেশে মৃত্যু ৩২ লাখ, আক্রান্ত ১ কোটি হবে: আইআরসি

আন্তর্জাতিক উদ্ধার কমিটি বা আইআরসি মঙ্গলবার সতর্ক করে দিয়েছে যে- আফগানিস্তান, সিরিয়া এবং ইয়েমেনসহ ৩৪ টি দেশ যেখানে যুদ্ধ চলমান কিংবা অন্যান্য সংকট রয়েছে সে সব দেশে করোনা ভাইরাসে প্রায় ১ কোটি লোক সংক্রমিত হবে এবং মৃত্যুর সংখ্যা হবে ৩২ লাখের মতো।

আইআরসি বলছে যে, এই রোগ সংক্রমণের সম্ভাব্য চিত্রে দেখা যাচ্ছে যে, ঐ সব দেশে ৫০ কোটি থেকে ১০০ কোটি লোক সংক্রমিত হতে পারে এবং প্রাণহানি ঘটতে পারে ১৭ লক্ষ থেকে ৩২ লক্ষ লোকের।

আইআরসি প্রধান নির্বাহী ডেভিড মিলিব্যান্ড বলেন, এই সংখ্যা আমাদের আরো বেশি সচকিত করছে কারণ বিশ্বের সব চেয়ে দূর্বল এবং যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে এই মহামারির ধ্বংসাত্মক এবং পূর্ণ ভার বহন করতে হবে।

মিলিব্যান্ড বলেন, বিশ্বব্যাপী এই মহামারির বৃদ্ধি রোধ করতে এর বিরুদ্ধ শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের এখনো সময় আছে। তবে তিনি বলেন যে এই লড়াইয়ে যারা সম্মুখ সারিতে রয়েছেন, তাদের জন্য জরুরি অর্থায়ন প্রয়োজন।

(91)

Exit mobile version