Site icon changetv.press

২৮ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

আগামী ২৮ ফেব্রুয়ারির পর দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

এসময় তিনি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।

(0)

Exit mobile version