Site icon changetv.press

২৬ মার্চ প্রকাশিত হবে মুক্তিযোদ্ধাদের তালিকা

আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ।

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তালিকার প্রাথমিক খসড়া আমাদের কাছে রয়েছে । বর্তমান তথ্য মতে, কোনো না কোনো তালিকায় অন্তর্ভুক্তির সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৫৬ জন । এর মধ্যে দাবিদার মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২৮৫ জন ।’

আরও বলেন, ‘২ লাখ ৫১ হাজার ২৮৫ জনের নামে একাধিক গেজেট ও অন্য দলিল থাকায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি মনে হলেও প্রকৃতপক্ষে এ সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয় ।’

একাধিক দলিলভুক্ত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত একক তালিকা তৈরির কাজ প্রক্রিয়াধীন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ খসড়া তালিকা উপজেলা থেকে পরীক্ষণ সম্পন্ন করে প্রকাশ করা হবে ।’

(4)

Exit mobile version