Site icon changetv.press

২৫৭ টাকা নিয়ে ঢাকায় আসা আরিফিন শুভ পেলো জাতীয় পুরস্কার !

বর্তমান বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। আর ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ময়মনসিংহ থেকে যেদিন ঢাকায় এসেছিলেন আরিফিন শুভ, সেদিন পকেটে ছিল মাত্র ২৫৭ টাকা।

২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয়ের জন্য শুভ’র হাতে গতকাল রোববার (৮ ডিসেম্বর) উঠেছে বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করেছেন সেরা অভিনেতার পুরস্কার।

প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে শুভ বলেন, ‘কৃতজ্ঞতা এই শব্দটা ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পুরো টিমসহ আমার সকল দর্শকদের জন্য আমার বিশেষ কৃতজ্ঞতা। সেই সঙ্গে আরও একটা কথা মাথায় আসছে সেটা হলো দায়িত্বটা অনেক বেড়ে গেল।’

(23)

Exit mobile version