দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাড়াল ২ হাজার ৪২৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে।
করোনা ভাইরাস বিষয়ে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
(0)

