Site icon changetv.press

২৪ ঘণ্টায় প্রাণ গেলো ৩৮ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে ।

এদিকে, রাজধানীজুড়ে সারাদেশে রেড জোন জারি করার তোড়জোর লক্ষ্য করা গেছে। সন্ধ্যার মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যাবে বলে জানা গেছে ।

(0)

Exit mobile version