Site icon changetv.press

২৩ দিনের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত

ভারতের তেলেঙ্গানার মেহবুবনগরে ২৩ দিনের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাবলিগ জামাতে যোগদানকারীর সংস্পর্শে আসায় শিশুটি আক্রান্ত হয়েছে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। একইভাবে ও জেলায় মোট ১০ জন পজিটিভ হয়েছেন।

সাবেক আরবিআই প্রধান জানান, কয়েকদিন আগেই তাবলিগ জামাতের জমায়েত থেকে যোগদানকারীর সংস্পর্শে আসায় ওই একই জেলায় সংক্রমিত হয়েছেন তিন জন। এরপরে গোটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। কিন্তু তারপরেও একের পর এক সংক্রমণ বেড়েই চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য-মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে,  করোনা সংক্রমণ বাড়বে তাবলিগ জামাতে যোগদানকারীদের জন্য। সরকারের নির্দেশ অমান্য করে জমায়েত করায় তাবলিগ জামাত মার্কাজের প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

(16)

Exit mobile version