Site icon changetv.press

১ ধর্মপ্রচারকের কারণে ৪০ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

ভারতের পাঞ্জাবে এক ব্যক্তির জন্য ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শিখ ধর্মপ্রচারক বলদেব সিং (৭০) সম্প্রতি করোনা ভাইরাসে মারা গেছেন। মৃত্যুর পর প্রকাশ হয়েছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া, মৃত্যুর পর তার ১৯ জন আত্মীয়ের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

জানা যায়, মৃত্যুর কিছুদিন আগে শিখদের একটি উৎসব উপলক্ষে এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন বলদেব সিং। ৬ দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। পাঞ্জাবের পুলিশ কর্মকর্তা বলেন, এ পর্যন্ত আমরা ৫৫০ জনকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিলেন। এই সংখ্যা এখন বাড়ছে। ফলে তিনি যেখানে থাকতেন তার আশেপাশের গ্রামগুলো সিল করে দিয়েছি।

(39)

Exit mobile version