Site icon changetv.press

১৯৯৩ সালের সিম্পসনস কার্টুনে করোনা ভাইরাসের আভাস !

এবার ১৯৯৩ সালের একটি কার্টুন নিয়ে নতুন করে শুরু হয়েছে গুজব। সিম্পসনস নামে একটি কার্টুন নাকি আজ থেকে ২৭ বছর আগে করোনা ভাইরাসের পূর্বাভাস দিয়েছে।

সেখানে দুজন ব্যবসায়ী তাদের নিজের শহর থেকে অন্য এক শহরে রপ্তানি করার জন্য প্রস্তুত মালামাল, একটি বাক্সে মুখ থেকে ইচ্ছাকৃতভাবে কাশি দিয়ে লালা ভরিয়ে তা প্যাকেট করে পৌঁছিয়ে দেয় । আর তাতে করে যে এটা খুলবে তার মুখ থেকে অন্য দশ জনের মুখে হাসি বা কাশির মাধ্যমে ছড়িয়ে পড়বে। এবং কার্টুনটিতে  এভাবে দেখানো হয় যে, এক সময় অনেকে আক্রান্ত হয়ে যায়। যা ছিলো তাদের তৈরী একটি জীবাণু।

কিন্তু অনেক ইউটিউবারেরা এটিকে ভিন্নভাবে ছড়ানোর জন্য সেই কার্টুনের থাম্বনেইল এবং ভিতরের বিভিন্ন সাইনবোর্ড পরিবর্তন করে করোনা ভাইরাস লিখে প্রচার করতে থাকে যে, এটি ১৯৯৩ সালে আভাস দিয়ে এসেছে ২০২০ সালে করোনা নামের একটি ভাইরাস হবে। আর এ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে তাই বিশ্বাস করতে শুরু করে যে, সেই কার্টুনে করোনার ভবিষ্যতবাণী করা হয়েছে।

কিন্তু বাস্তবে এগুলোর কিছু নেই বলে দেখা যায় এর আসল ভিডিওটিতে। যদিও সেখানে তুলে ধরা হয়েছে কিভাবে ভাইরাস বা জীবাণু ছড়িয়ে দেয়ার ষঢ়যন্ত্র করা হয়েছে।

ভিডিওটি দেখুন… https://www.youtube.com/watch?v=v53GmsuppwY

(42)

Exit mobile version