Site icon changetv.press

‘১৮ নয় এখন থেকে ১২ বছরের শিক্ষার্থীরাও টিকা পাবে’

১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছি। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন।  এ ছাড়া ১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে ডা. দীপু মনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে।  অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

(0)

Exit mobile version