Site icon changetv.press

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকের বেতন দেওয়ার নির্দেশ; না দিলে আইনি ব্যবস্থা

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী কারখানা মালিকদের প্রতি এ নির্দেশনা দেন।

সব শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বেতন দিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৬ এপ্রিলের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। এ নির্দেশ না মানলে বা উক্ত তারিখের মধ্যে বেতন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানান তিনি।

(16)

Exit mobile version