বিরল সাদা বর্ণের ১০২ ক্যারেটের একটি নিখুঁত হীরা ১৫.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। টেলিফোনে এক ব্যক্তি সেই নিখুঁত হীরাটি কিনে নিয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
মহামারি করোনাভাইরাসের কারণে অনলাইনে নিলামটির আয়োজন করে হংকংয়ের সোথবাই। ২০১৮ সালে কানাডার একটি খনিতে এই হীরাটি পাওয়া গিয়েছিল।
২৭১ ক্যারেটের একটি হীরা থেকে কেটে এই ১০২ ক্যারেটের হীরা রূপান্তরিত করা হয়েছে। ওই হীরার কোনো রিজার্ভ মূল্য ছিল না। ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো হীরা এভাবে বিক্রি করা হয়েছে।
(0)
