Site icon changetv.press

১২ ৭ জনের বিরু দ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মি ষ্টি জান্নাতের

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। তবে দুবাই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ চিত্রনায়িকা।
নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমুলক কথা বলছেন তোকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন বিরুপ মন্তব্য। যা নজর এড়ায়নি মিষ্টি জান্নাতের। আর এবার তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এ চিত্রনায়িকা।
মানহানিকর মন্তব্যের জন্য ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বেশ কিছু পেজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন।’
মিষ্টি জান্নাত জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’
এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

ইত্তেফাক

(0)

Exit mobile version