Site icon changetv.press

১২ রানে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

বুধবার (১০ জুলাই) আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ১২ রানের ব্যবধানে বাংলাদেশের এমপিদের কাছে হারেন পাকিস্তানের এমপিরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের চিসউইক বার্লিংটন লেনে ম্যাচটি শুরু হয়। 

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। এর জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ১২৩ রানেই গুটিয়ে যায়। 

বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তিনি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য।

আইসিসি বিশ্বকাপে ক্রিকেট খেলুড়ে আটটি দেশ আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছে। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড এই টুর্নামেন্টে অংশ নেয়।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আর ‘এ’ গ্রুপে খেলবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের সদস্যরা হলেন:
মোহাম্মদ শাহরিয়ার আলম (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার) (ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় (বাগেরহাট-২), ছোট মনির (টাঙাইল-২), আনোয়ারুল আবেদিন খান তুহিন (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), ফাহিম গুলান্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি (গাইবান্ধা-১)।

(32)

Exit mobile version