‘১১ দিন পার করতে পারলেই করোনা শেষ’ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা । তারা বলছেন, কোভিড-১৯ রোগীরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পার হলেই আর কারও শরীরে ভাইরাস সংক্রমণ ঘটান না। সম্প্রতি সিঙ্গাপুরের একদল গবেষকের গবেষণায় পাওয়া গেছে এ তথ্য।
গবেষকরা দেখতে পান, কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুইদিনের মাথায় সংক্রামক হয়ে ওঠেন। এরপর সাত থেকে ১০ দিন পর্যন্ত তারা ওই অবস্থায় ঝুঁকিপূর্ণ থাকেন।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহ শেষেই সক্রিয় ভাইরাস বৃদ্ধির হার দ্রুত কমে যেতে দেখা গেছে এবং দ্বিতীয় সপ্তাহের পর কর্মক্ষম ভাইরাস আর পাওয়া যায়নি।
(0)

