Site icon changetv.press

হিজড়া সেজেও রক্ষা হয়নি

কারাদণ্ড থেকে রক্ষা পেতে হিজড়া সেজেও শেষ রক্ষা হয়নি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলামের।  দুপুর ১২টার দিকে তাকে বরিশালের গৌরনদী থানার দিয়াসুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে  বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গৌরনদীর টিকাশার গ্রামের মো. এস্কেন্দার সরদারের ছেলে শফিকের কাছ থেকে ২০১৪ সালে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় ২০১৮ সালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত।

কিন্তু জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান শফিক। কয়েক বছরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তার এড়াতে শফিক তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে  তাকে গ্রেপ্তার করে পুলিশ।

(0)

Exit mobile version