Site icon changetv.press

হিজবুল্লাহ প্রধানের সাথে হামাস নেতার বৈঠক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটিকাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সাথে বৈঠক করেছেন।

সংবাদ সংস্থা আল-মানার জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো গভীরতর করার ওপর জোর দিয়েছেন। এ সময় তাদের মধ্যে সাম্প্রতিক সোর্ড অব কুদস অভিযান ও গাজা যুদ্ধ নিয়েও কথা হয়েছে।

এর আগে গত রোববার হামাস নেতা হানিয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধিদল নিয়ে লেবানন সফরে গেছেন। সফরে তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী হাসান দিয়াবের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছেন।

আউনের সাথে বৈঠকের পর হানিয়া বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক পট পরিবর্তন নিয়ে কথা হয়েছে। সোর্ড অব কুদস অভিযানের কৌশলগত ফলাফল নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরোধ সংগ্রাম যে ফিলিস্তিন মুক্তির কৌশলগত পন্থা সে কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে। সূত্র : পার্সটুডে

(0)

Exit mobile version