Site icon changetv.press

হারের পর সুযোগ কাজে লাগাতে চান তামিম ইকবাল

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে জয়ের সম্ভাবনা জাগিয়ে ম্যাচটা ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ দল। অধিনায়ক তামিমের মতে, জিতলে হলে সুযোগগুলোর শতভাগ নিতে হবে।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘ম্যাচটা আমাদের জিততে হতো। বোলাররা সুযোগ তৈরি করেছে। কিন্তু সেটা আমরা নিতে পারিনি। এভাবে সুযোগ হাতছাড়া করলে খুব কম ম্যাচই আমাদের পক্ষে আসবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, যেকোন পরিস্থিতিতে আমাদের শতভাগ দিতে হবে।’

তামিম জানান, দল এ ম্যাচে উন্নতি করেছে। কিন্তু তারা নিউজিল্যান্ডে খেলায় উন্নতি আনতে যায়নি। বরং ম্যাচ জিততে গেছে। ক্যাচ মিস নিয়ে কোন অভিযোগ নেই বলে উল্লেখ করেন তামিম। তার মতে, ক্যাচ তো কেউ ইচ্ছা করে মিস করে না।

ম্যাচ হারায় হতাশ জানিয়ে তামিম বলেন, ‘উইকেট খানিকটা স্লো ছিল। ২৭১ তাই এখানে ভালো সংগ্রহ। বোলাররাও ভালো শুরু করেছিল। দ্রুত উইকেট নিয়েছিল। কিন্তু দরকারের সময় যখন সুযোগ আসলো সেটা আমরা নিতে পারিনি। মিঠুন দারুণ ব্যাটিং করেছে।’

(0)

Exit mobile version