Site icon changetv.press

হাত রাঙালেন নায়িকা বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।একের পর এক সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।সিনেমার ব্যস্ততার পাশাপাশি নতুন এক খবর নিয়ে এলেন এই অভিনেত্রী। নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে নতুন বিজ্ঞাপনের খবরটি নিজেই জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে বুবলী লিখেন, ‘New TVC is coming soon…..’ রাঙ্গা পরী মেহেদির বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

বুবলীর এই পোস্টের নিচে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। পোস্ট করা ছবিতে দেখা যায়, মেহেদি পরে বিভিন্ন স্টাইলে বুবলী ছবি দিয়েছেন। বেশ দারুণ দেখাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকাকে। পোস্ট করা ছবিতে মুহূর্তেই হাজারো ভক্ত লাইক ও লাভ রিয়েক্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। সেই সঙ্গে নতুন কাজের জন্য প্রিয় নায়িকাকে শুভকামনাও জানান ভক্তরা।

এদিকে চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বুবলী জুটি হয়ে ‘লোকাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তালাশ’ মুক্তির অপেক্ষায়। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

(0)

Exit mobile version