Site icon changetv.press

হাতির ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল !

নানা সময় নানা ধরনের পোস্ট, ভিডিও আপলোড করে ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়ে থাকেন ইংলান্ড দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভন।

বিতর্কও ছড়ান কখনও সখনও। তবে তার পোস্ট মানেই ভাইরাল কিছু। শনিবার নিজের টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করছেন ভন, যা রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, একটি হাতি ক্রিকেট খেলছে। এমন মজাদার ভিডিও পোস্ট করে ক্যাপশনে ভন লিখেছেন— ‘নিশ্চিতভাবেই হাতিটির ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে!’

ভিডিওর ঘটনাটি অবশ্য ভারতের। যেখানে দেখা গেছে, শুড় দিয়ে একটি লাঠি ধরে ব্যাটসম্যানের ভূমিকায় হাতি। তাকে চারপাশ থেকে ঘিরে ফিল্ডিং করছেন বেশ কয়েকজন মানুষ। এদের মধ্যে একজন বল করলেন। হাতিটি শুড় নাড়িয়ে সপাটে ব্যাট চালালো। বল উড়ে চলে গেল ফিল্ডারের কাছে।

ভনের এই ভিডিওটি মনে ধরেছে নেটিজেনদের। অনেকেই রিটুইট করেছেন। একজন লিখেছেন— ‘এই পিচ ভয়ঙ্কর, ইংল্যান্ডের খেলোয়াড়রা এতে খেলতে পারবেন না।

আরেকজন লিখেছেন— ‘ডেভিড মালানের চেয়ে হাতিটিকে অনেক দক্ষ মনে হয়েছে, মালানের জায়গায় ওকে নিন।’

ভিডিও লিংক…https://twitter.com/i/status/1390953168662523910

(0)

Exit mobile version