Site icon changetv.press

হতে চেয়েছেন পুলিশ অফিসার, হয়ে গেলেন সিনেমার নায়ক (ভিডিওসহ)

চিত্রনায়ক আমিন খানের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন কথাই উঠে আসে চেঞ্জ টিভি’র বিনোদনে।

ছোটবেলায় ইচ্ছা ছিল পুলিশ অফিসার হতে কিন্তু তা আর হয়ে ওঠেনি । হয়ে গেলেন চিত্রনায়ক। সে কারণে তিনি বেশীরভাগ ছবিতে পুলিশের অভিনয় করতে পছন্দ করতেন বলে জানান।

বর্তমান চলচ্চিত্র সাকিব খান নির্ভর কেন এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ কারো কাঁধে পা দিয়ে উতরে যাওয়ার মতন অবস্থা। আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত। ‘

ডিজিটাল প্রযুক্তিকে সমর্থন জানিয়ে বলেন, মানুষের মনটা কিন্তু ডিজিটাল না। মানুষের মন আগের মতই আছে । গল্পগুলো মানুষের মনকে ছুঁয়ে যেতে পারছেনা বলেও মন্তব্য করেন এই জনপ্রিয় অভিনেতা। বলেন, গল্পে বর্তমান সময়ে খুব বেশী আধুনিকতার ফলে গভীরতা হারিয়ে গেছে। যার ফলে মানুষ তার মনের ভাব খুঁজে পাচ্ছেনা।

এছাড়াও সিনেমায় উপযুক্ত চরিত্র প্রয়োগে সীমাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আমিন খান। নতুন ছবি প্রসঙ্গে জানান, তার অভিনীত ‘দুদু মিয়া’ সিনেমা নাম পরিবর্তন হয়ে ‘ফরায়েজী আন্দোলন’ নামে শীঘ্রই মুক্তি পাবে।

উল্লেখ্য, ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আমিনুল ইসলাম খান (আমিন খান)। ফুল নেবো না অশ্রু নেবো, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, হৃদয় আমার , হীরা চুনি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন, দুই ভাইয়ের যুদ্ধ, লাল দরিয়া ছাড়াও ১৬০ টির অধিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি ওয়ালটনে ব্রান্ড ম্যনেজমেন্ট হেড হিসেবে কর্মরত আছেন ।

লিংক..

https://youtu.be/tbQHnbdh58o

(15)

Exit mobile version