Site icon changetv.press

হঠাৎ তালেবানের টুইট বার্তা; চমকে গেলো বিশ্ব মিডিয়া !

কাশ্মীর ইস্যু ভারতের নিজস্ব বিষয় বলে জানিয়েছে তালেবান। এই খবরে পাকিস্তানসহ বিশ্ব মিডিয়া চমকে গেলো।

তালেবানদের রাজনৈতিক শাখা ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের মুখপাত্র সুহেল শাহিন মঙ্গলবার একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, কাশ্মীরে সমস্যায় তালেবান-যোগ বিষয়ে যে খবরগুলি মূলধারার সংবাদমাধ্যম তুলে ধরছে বারবার তা ভুল। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাতে হস্তক্ষেপই করতে চায় না তালেবান।

ভারতীয় মিডিয়া বলছে, ভারতের পক্ষ থেকে বিষয়টিতে তালেবানদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর পরেই তালেবানরা জানান, এই দাবি একেবারে অযৌক্তিক। ভুয়া-ভিত্তিহীন খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে কিছুই বলার নেই তাদের।

অতীতে বারবারই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে, তালেবানরা ভারতের সঙ্গে কোনও ভাবেই সুসম্পর্কে রাজি নয়। বলা হয়, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাইদ মনে করেন কাশ্মীর সমস্যা সমাধান না হলে এই সমীকরণ সহজ হবে না।

(0)

Exit mobile version