Site icon changetv.press

হজের খুতবা লাইভ শুনা যাবে মাতৃভাষায়

এবারই প্রথমবারের মতো আরাফার দিনে পবিত্র হজের খুতবা শুনা যাবে বাংলা সহ বিশ্বের দশটি ভাষায়। আরাফার দিন, যেখানে সংস্কৃতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও সম্মানিত হাজিরা আল্লাহর ইবাদত বন্দেগী ও তাঁর নৈকট্য লাভের জন্য একত্রিত হয় এবং আরাফার খুতবা শ্রবণ করে।

এই খুতবাহ’কে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিতে রাজকীয় সৌদি আরব সরকারের অধীর আগ্রহ, সর্বোপরি দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফা’র খুতবাহ’র তাৎক্ষনিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে, মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ (আর রিয়াসা আল আম্মা) আনন্দের সাথে জানাচ্ছে যে, উক্ত খুৎবাহ বিশ্বের দশটি ভাষায় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।

(1)

Exit mobile version