Site icon changetv.press

হংকংয়ের ৩০ লাখ বাসিন্দার যে সুযোগ করে দিল যুক্তরাজ্য

হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন। বুধবার এক বিবৃতিতে এ আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পাসপোর্টধারী হংকংয়ের প্রায় সাড়ে তিন লাখ বাসিন্দাসহ আরও ২৬ লাখ মানুষ পাবে এই সুবিধা।

মরিস জনসন বলেন, সাড়ে ৩ লাখ ব্রিটিশ পাসপোর্টধারী এবং আরও ২৬ লাখ যোগ্য আবেদনকারীকে আগামী পাঁচ বছর ব্রিটেনে গিয়ে বসবাসের সুযোগ দেয়া হবে। তার এক বছর পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন।

এর আগে হংকংয়ের যেসব বাসিন্দাদের কাছে ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ পাসপোর্ট রয়েছে, ৮০-এর দশকে তাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেয়া হয়েছিল। তবে বর্তমানে তা কাটছাঁট করা হয়েছে। তারপরও এই পাসপোর্ট যাদের রয়েছে, তারা এখনও ভিসা ছাড়াই ছয় মাসের জন্য ব্রিটেনে কাটাতে পারেন।

বরিস জনসন ঘোষণা দিয়েছেন, নতুন নিয়মে অনাবাসী ব্রিটিশ নাগরিক এবং তাদের ওপরে নির্ভরশীলরা পাঁচ বছরের জন্য ব্রিটেনে গিয়ে বসবাসের পাশাপাশি কর্মসংস্থান এবং পড়াশোনার সুযোগ পাবেন। পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। তার একবছর পরই নাগরিকত্বের আবেদন করা যাবে।

(0)

Exit mobile version