Site icon changetv.press

সড়ক পরিবহন আইন শিগগিরই কার্যকর করা হবে: ওবায়দুল কাদের

সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সচিবালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনে বিধিমালা প্রবৃদ্ধি প্রনয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী বৈঠকে বসেছেন। আলোচনা করেছেন। এছাড়া এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।  এ ধরনের কাজে চ্যালেঞ্জ থাকবে এবং তা গ্রহণও করতে হবে।

তিনি আরো বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে আমার মনে হয় আর কোন বাঁধা আর থাকবে না।

(8)

Exit mobile version