Site icon changetv.press

স্মৃতি নাথ হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ কে ধর্ষণের পর হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আজ দুপুরে আদালত এই রায় দেয় ।

২০১২ সালের জুলাই মাসে একদল ডাকাত কৃষ্ণ লাল দেবনাথের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে । এ সময় তারা স্মৃতি নাথ সীমাকে পাশের একটি ঘরে ধর্ষণ করে । মালামাল লুঠ করে ডাকাতরা চলে যাওয়ার পর সীমাকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন ।

এর আগে ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর এ ঘটনায় ১০ আসামির মৃত্যুদণ্ড দেয় আদালত । এসময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের একলাখ টাকা করে জরিমানা করা হয় । জরিমানার এ টাকা ক্ষতিগ্রস্থ স্কুল ছাত্রীর পরিবারকে দেয়ার আদেশ দেয়া হয় । একই সঙ্গে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয় ।

(7)

Exit mobile version