Site icon changetv.press

স্বেচ্ছায় বৃটিশ সিংহাসনের দাবি ছাড়লেন হ্যারি ও মেগান

বৃটেনের রাজসিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি জানিয়েছেন, তিনি ‘বিশ্বাসের ওপর ভর’ করে রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি বলেছেন, এছাড়া তার ‘সত্যি আর কোন উপায় ছিল না’।

বৃটেনের রাজ পরিবারের দায়িত্ব পালনে আর সরকারি অর্থ পাবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এছাড়া রাজপদবিও ব্যবহার করতে পারবেন না তারা। আনুষ্ঠানিকভাবে রাণীর প্রতিনিধিত্বও করবেন না এই রাজ দম্পতি। বাকিংহাম পেলেস এক ঘোষণায় এমনটা জানিয়েছে। ঘোষণাগুলো চলতি বছরের বসন্ত থেকে কার্যকর হবে। সোমবার এই দম্পতির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনার পর এ ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গত  ৮ জানুয়ারি প্রিন্স হ্যারি ও মেগান এক ঘোষণায় জানান, তারা রাজপরিবার থেকে বেরিয়ে স্বাধীন জীবন যাপন করতে চান। রাজ পরিবার থেকে অর্থ গ্রহণ করবেন না বলেও জানান তারা। এর বদলে নিজেরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। এ ছাড়া, তাদের শিশু সন্তান নিয়ে জীবন যাপনে জন্য বৃটেন ও উত্তর আমেরিকায় ভাগাভাগি করে সময় কাটাতে চান বলে জানিয়েছেন তারা।

(23)

Exit mobile version