Site icon changetv.press

স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে নুতন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম আফজালুর রহমান বাবু।

শনিবার সংগঠনের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটির নাম ঘোষণা করা হয় । কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম। দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিক সাঈদ।

(13)

Exit mobile version