Site icon changetv.press

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টা ২৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। গত ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া।
হাসপাতালের উদ্দেশ্যে রওনা করার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।

 

 

 

 

 

সূত্র  : জাগো নিউজ

(3)

Exit mobile version