Site icon changetv.press

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী যে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলেন তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান তা স্থগিত করার ঘোষণা দেন। অবশ্য পরবর্তীতে এই সংবাদ সম্মেলনের তারিখ জানিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন মাঈনুল।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। তিনি রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে বের হয়ে আরও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করবেন। এরপরই সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ২৭ জুলাই ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা থাকলেও সমালোচনার মুখে বুধবার রাতেই দেশে ফেরেন তিনি।

(5)

Exit mobile version