Site icon changetv.press

স্বামীকে খোলা চিঠিতে কী লিখলেন শিল্পা শেঠি

পর্নকাণ্ডের পর ভেঙে যাবে তাদের দাম্পত্য, আলাদা হয়ে যাবেন শিল্পা-রাজ- এমন কল্পনায় মুখর ছিল বলিউড। তবে সেসব কল্পনা-জল্পনার ইতি টানলেন শিল্পা নিজেই। ১২তম বিবাহবার্ষিকীতে অভিনেত্রী খোলা চিঠি লিখেছেন স্বামীকে। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শিল্পা।

ইনস্টাতে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন শিল্পা। লিখলেন, এই দিনে ১২ বছর আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম একে-অপরকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম। ১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভ বিবাহবার্ষিকী, কুকি।

দুজনে ভালোবেসে থাকতে চান একে-অপরের সঙ্গে। পর্নকাণ্ডে জামিন পাওয়ার পর নিজেকে চার দেয়ালের মধ্যেই রেখেছিলেন রাজ। তিনি কয়েক দিন আগেই জনসমক্ষে এসেছেন সঙ্গে ছিলেন শিল্পা। ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে দেখা গেছে তাদের। রাজের হাত ধরেই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন শিল্পা। রং মিলিয়ে দুজনেই পরেছিলেন হলুদ পোশাক। বিতর্ক-সমালোচনা-কটাক্ষ সামলেই একে অপরের সঙ্গে আছেন তারা।

(0)

Exit mobile version